করোনায় আক্রান্ত হয়ে সংগীত পরিচালক ওয়াজিদের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১, ২০২০ | ৭:১৮
Link Copied Successfully!

সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আর নেই। সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়।

বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বিজ্ঞাপন

বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ‘ওয়াজিদকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আমি শুনেছিলাম আজ (রবিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।’

ললিত পণ্ডিতের সাথে মুন্নি বদনাম হুয়ি (দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা