মানবপাচার মামলায় হাজীগঞ্জের প্রতারক হারু গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১০:০০
Link Copied Successfully!

মানবপাচার মামলায় হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উচ্চাঙ্গা গ্রামের হারাধন চন্দ্র হারুকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রোববার সকালে পপুলার বিডিনিউজকে নিশ্চিত করেন রমনা থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।


রমনা থানা সূত্রে জানা গেছে, হারাধন চন্দ্র হারুকে ঢাকার মালিবাগ এলাকা থেকে সিআইডি গ্রেপ্তার করে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রমনা থানায় মামলা নাম্বার ১০/৫৯/৬৯। তারিখ ১৫ মার্চ ২০২১ইং।

বিজ্ঞাপন

মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুম।

পুলিশ সূত্রে জানা গেছে, এই হারাধন চন্দ্র হারুর বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে।

রমনা থানা থেকে জানানো হয়েছে, হারাধন চন্দ্র হারুর বিরুদ্ধে যদি কারো কোন অভিযোগ বা লেনদেন থেকে থাকে রমনা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খবর নিয়ে জানা গেছে, এ হারাধন চন্দ্র হারু সম্প্রতি উচ্চঙ্গা গ্রামে এক পরিবারে সন্ত্রাসী বাহিনী নিয়ে মারধরের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে গত ২/৩ বছর ধরে হাজীগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। ইতালীসহ বিভিন্ন দেশে লোক নিবে বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা