কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৫জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৯, ২০২১ | ৮:৩২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পালগিরি গ্রামের মকবুল ডাক্তারের বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হামলার এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহতরা হচ্ছেন,জামাল হোসেন (৩০), আরিফ হোসেন (২৫), রুহুল আমিন (৬৪), ফিরোজা বেগম (৪৮) ও লুবনা আক্তার (২১)। এ ব্যপারে কচুয়া থানায় রুহুল আমিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় বাদীর অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার দিন সকালে রুহুল আমিনের ছেলে জামাল হোসেন প্রতিপক্ষ মিজানুর রহমান (৩৫), কবির হোসেন (৩০) ও আব্দুল হক (৬৮) গংদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। তর্ক-বিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনরা জামাল হোসেনকে মারধর শুরু করে।
প্রতিপক্ষের কবল থেকে জামাল হোসেনকে উদ্ধারে পিতা রুহুল আমিন, মা ফিরোজা বেগম, ভাই আরিফ হোসেন ও স্ত্রী লুবনা এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। হামলাকারীরা আরিফ হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করে কানের লতি ফাটিয়ে রক্তাক্ত জখম করে ও জামাল হোসেনের বাম পায়ে রড দিয়ে পিটিয়ে হাড় ভেঙ্গে ফেলে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন। এ ঘটনায় উত্তেজনা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা