পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৪:৫৬
Link Copied Successfully!

দুই কন্যাসন্তানের পর ছেলেসন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। সেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানিয়েছেন এর চেয়ে সুখের মুহূর্ত তাদের জীবনে আর নেই।

মঙ্গলবার সকালেই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে তৃতীয় সন্তান। তৃতীয় সন্তান আসার খবর গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন সাকিব। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন শিশির।
নিজের ফেসবুকে এক স্ট্যটাসে সাকিবপত্নী লিখেছেন— ‘দুই সুন্দর রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম রাজপুত্র; এরচেয়ে ভালো জীবন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জুনিয়রের জন্য ভালোবাসার শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’

১২. ১২. ২০১২ তারিখে বিয়েরপিঁড়িতে বসেন সাকিব ও শিশির। এর তিন বছর পর ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার। তার নাম রাখা হয় ইরাম আল হাসান। এর পর ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব