
হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন খলিফা (২৪) রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জসিম উদ্দিন ওই গ্রামের খলিফা বাড়ির চুননু খলিফার ছেলে।
মঙ্গলবার সকালে রাজমিস্ত্রী জসিম উদ্দিন খলিফা মজুমদার বাড়ির ক্বারী মজুমদারের নির্মাণাধীন ভবনের কাজ করতে যান। সেখানে তিনি পানির মোটর চালুর করার উদ্দেশ্যে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।


হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই জসিম উদ্দিন খলিফা নামের যুবককে মৃত্যু হয়।



























