কচুয়ায় ”শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীরবিক্রমের” নামে একাডেমিক ভবন নামকরনের দাবী

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ৭:৪১
Link Copied Successfully!

বীরবিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে সম্মুখ সমরে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনায় পাকিস্তাানি বাহিনীর গুলিতে শহীদ হন।মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানকে স্মরনীয় করে রাখতে এলাকাবাসী তাঁর নিজ গ্রামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ৬৯ নং সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন একাডেমিক ভবনটি ”শহীদ ক্যাপ্টন মহিব উল্লাহ বীরবিক্রম” নামকরনের দাবী জানান।

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে পাটওয়ারী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বীর বিক্রম মহিব উল্লাহর জন্ম। তাাঁর পিতা মাওলানা সুজাত আলী পাটওয়ারীর তিন ছেলের মধ্যে মহিব উল্লাহ ও হাফিজ উল্লাহ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। মহিব উল্লাহ চট্রগাম শাহানগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ১৯৬১ সালে দেশ সেবায় নৌবাহিনীতে যোগদান করেন।

১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সারা দিয়ে স্ত্রী ও দুই ছেলে রেখে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।যুদ্ধে অংশ গ্রহনের কারনে সেসময় পাকহানাদার বাহিনী তাঁর গ্রামের বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতার শেষ মূহুর্তে¡ খুলনার রুপসা এলাকায় নৌবাহিনীর ”পলাশ যুদ্ধ জাহাজে” শত্রু পক্ষ পাকহানাদার বাহিনীর গুলিবর্ষনে মহিব উল্লাহ ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হয়।

বিজ্ঞাপন

রুপসা নদীর পাশে চির নিদ্রায় শায়িত আছেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম ক্যাপ্টেন মহিব উল্লাহ। এলাকাবাসীর দাবী অকুতোভয় সাহসী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীর বিক্রমের নামে তাঁর নিজ গ্রামের সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নামকরন করা হউক। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন বলেন একজন শহীদ বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে স্মরনীয় করে রাখতে এলাকাবসীর দাবীর সাথে আমি ও কচুয়ার সকল মুক্তিযোদ্ধা সহমত পোষন করছি।

তাছাড়া ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: আহসান হাবিব জুয়েল বলেন সাহেদাপুর গ্রামের শহীদ মহিব উল্লাহ বিক্রম জাতীর শ্রেষ্ঠ সন্তান ;ওনার নামে বিদ্যালয় ভবনের নামকরণ করা ইউক এলাকাবসীর সাথে আমিও একমত। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ জানান এলাকাবাসী যথাযথ পক্রিয়ায় আবেদন করলে নীতিনির্ধারনী কতৃপক্ষের বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান,বিদ্যালয় পরিচালনা পর্ষদ,জমিদাতা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মহিব উল্লাহ বিক্রমের নামে একাডেমিক ভবন নামকরণের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা