
মরহুম হোসেন ইমাম হায়দার স্মৃতি স্মরণে T-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ


মরহুম হোসেন ইমাম হায়দার স্মৃতি স্মরণে রান্ধুনীমূড়া হাই স্কুলমাঠে T-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় হাজিগঞ্জ রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই ফাইনাল খেলায় অংশ নেয় মাতৃভূমি একাদশ ও রান্ধুনীমূড়া গাজী বাড়ি একাদশ। টস জিতে প্রথমে বেটিং এর সিদ্ধান্ত নেয় মাতৃভূমি একাদশ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান।এই ৯৬ রান তাড়া করতে মাঠে নামে রান্ধুনীমূড়া গাজী বাড়ি একাদশের রিয়াদ গাজী এবং সবুজের ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাঝ ঘরে পিরে রিয়াদ গাজী,এর পর একে একে সাঝ ঘরে পিরে যা সবুজ, রায়হান গাজী পরে ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন টপি হাতে তুলে নেন।


খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মেয়র আঃ সঃ মঃ মাহবুবুল আলম লিপন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও আহবায়ক বিল্লাল হোসেন মজুমদার, মহরুম হোসেন ইমাম হায়দার স্মৃতি সংসদ, সত্য ভদ্র মিঠুন সম্মানিত সদস্য হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ,সৈয়দ আহমেদ খসরু সাধারন সম্পাদক হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ,মোঃ শামসুজ্জামান মুন্সী সাংগঠনিক সম্পাদক হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ,কামরুজ্জামান সোহাইল বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাদেকুজ্জামান মুন্সী কাউন্সিলর ১১ নং ওয়ার্ড হাজীগঞ্জ পৌরসভা।উক্ত খেলাটি উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন, গনমাধ্যমকর্মী ও সমাজসেবক এস এম মিরাজ মুন্সী। এছাড়াও উক্ত খেলায় উপস্থিত ছিলেন, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,রতন সাহা,ফয়সাল হোসেন বাবু,সোহাগ হোসেন,মোঃ হৃদয়।উক্ত খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


























