ঘোড়ায় চড়ে অফিসে আসতে আবেদন সরকারি কর্মচারীর

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৫:৪৪
Link Copied Successfully!

করোনায় দীর্ঘদিন বন্ধ ছিল অফিস-আদালত। তবে আনলক পর্যায়ে ধীরে ধীরে খুলতে শরু করেছে বিভিন্ন অফিস, দপ্তর। ফলে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। তবে অনেকেই সংক্রমণের হাত থেকে বাঁচতে গণপরিবহণ বাদ দিয়ে ব্যক্তিগত গাড়ি বা বাইকে চড়েই অফিসে যেতে পছন্দ করছেন। কিন্তু কেউ যদি বলেন, তিনি ঘোড়ায় চড়ে অফিসে যেতে চান? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নানদেরের সরকারি অফিসের এক কর্মী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমনই আবেদন জানিয়েছেন। আর এই খবর জানতে পেরে অবাকও হয়েছেন অনেকেই।

জানা গেছে, ওই ব্যক্তির নাম সতীশ পাঞ্জাবরাও দেশমুখ। তিনি স্থানীয় জেলা প্রশাসকের অফিসে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত। কিন্তু তিনি কি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘোড়া নিয়ে অফিসে আসার অনুমতি চেয়েছেন? না, আসলে দীর্ঘদিন ধরে তিনি পিঠের ব্যথায় কাবু। আর সেকারণে বাইক বা স্কুটি চালিয়ে অফিস আসতে পারছেন না। অন্যদিকে, গাড়ি কেনার মতো সামর্থ্যও তার। আর এই কারণেই তিনি ঘোড়ায় চড়ে অফিসে আসার জন্য অনুমতি চেয়ে চিঠি লিখেছেন। শুধু তাই নয়, অফিসে সেই ঘোড়াটি রাখার জন্যও অনুমতি চেয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।

ইতিমধ্যে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাছের অনেকেই সেটি দেখে বেশ মজা পেয়েছেন। অনেকেই মজার মন্তব্যও করেছেন। তবে এরপর অফিসের তরফ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছে কি না তা জানা যায়নি। এর আগে বারাণসীর এক উকিল ঘোড়া চালানো শেখার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি লিখেছিলেন।

বিজ্ঞাপন

ড. হরিশ চন্দ্র মৌর্য নামে ওই ব্যক্তি জানান, বাড়ি থেকে কোর্টের দূরত্ব ২০ কিলোমিটার। তেলের দাম নিত্যদিন বাড়ছে। তাই তিনি ঘোড়া চালানো শিখতে চান। যাতে কোর্টে আসতে অসুবিধায় পড়তে না হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব