
কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত


কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।’মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার’ এ শ্লোগানে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের যুগ্ম নির্বাহী পরিচালক (উন্নয়ন) মোঃ সোলাইমান মিয়াজী, ন্যাশনাল নাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কচুয়া শাখার কর্মকর্তা মো. শাহজাহান,সানফ্লাওয়ার নাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কচুয়া শাখার কর্মকর্তা মো.ইয়াছিন,ন্যাশনাল নাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমা কচুয়া শাখার কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা আনোয়ার ইসলাম, সানফ্লাওয়ার নাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিজিএম মো.নজরুল ইসলাম, ন্যাশনাল নাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কচুয়া শাখার অফিসার রুহুলা আমিন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নন্দনপুর অফিসের ইনচার্জ মো.আলগীর হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কচুয়ায় অবস্থানরত বীমা কোম্পানীত নিয়োজিত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।




























