লিবিয়ার উপকূল থেকে ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২১ | ৬:২১
Link Copied Successfully!

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে রোববার প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড সাগর থেকে তাঁদের উদ্ধার করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যাঁরা উদ্ধার হয়েছেন, তাঁদের অধিকাংশই আফ্রিকান অভিবাসী। উদ্ধার হওয়া অধিবাসীদের অধিকাংশ ক্যামেরুন, সুদান ও মালির নাগরিক। তাঁরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁরা ব্যর্থ হন।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ছয়জন নারী ও দুটি শিশু রয়েছে। গুরুতর অসুস্থ দুজনকে লিবিয়ার রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের শরীর রোদে পুড়ে গেছে। অনেকের শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে গেছে।

লিবিয়ার কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ইউরোপে যাওয়ার চেষ্টায় থাকা একই অভিবাসী দলের প্রায় ২০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। তাঁর পতনের পর লিবিয়ায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এই সুযোগটি নেন মানব পাচারকারীরা। তাঁরা ইউরোপে মানব পাচারের ক্ষেত্রে লিবিয়াকে ব্যবহার করছেন।

বিজ্ঞাপন

আইওএম বলছে, ২০২০ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বারো শর বেশি অভিবাসী ও আশ্রয়প্রার্থী মারা গেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০