
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি নিয়মবহির্ভূত, পদ বঞ্চিতদের বিক্ষোভ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি নিয়মবহির্ভূত, পদ বঞ্চিতদের বিক্ষোভ করতে দেখা গেছে। হাজীগঞ্জ বাজারে ছাত্রদলের একাংশ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
তাদের ব্যানারে উল্লেখ করা হয়, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের কর্মী, প্রবাস ফেরত, বিবাহিত দিয়ে গঠিত। এখানে মানা হয়নি সিনিয়র-জুনিয়র।
মিছিলে উপস্তিত ছিলেন ছাত্রদলের ফরহাদ, আবির, সুমন, মেহেদী , ফারুখ, সোহেল, তারেক, সাদ্দামসহ আরো অনেকেই।


বিক্ষোভকারীরা জানান, কমিটিতে সিনিয়র- জুনিয়র মানা হয় নাই। হাজীগন্জ পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হান্নান তালুকদার কে জুনিয়রদের নিচে রাখা হয়েছে। এই কমিটি মেনে নেয়া যায় না। এই কমিটি পকেট কমিটি। অনতিবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানান বিক্ষোভকারীরা।



























