পরানপুর সপ্রাবি পরিদর্শন করলেন উপজেলা শিক্ষা অফিসার

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২১ | ৯:১৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের কাজে বিষয় নিয়ে পরিদর্শনে এসেছেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়া রসূল ও বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের উন্নয়ন ধারার গবেষক মো.ইউনুফ আলী, নিয়াজ আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.জামাল হোসেন ও সুভাষ চন্দ্র। গত বুধবার বিকালে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিমাংশু বিকাশ মজুমদার, প্রধান শিক্ষক মো.খোরশেদ আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি আশেক আলী প্রধান,পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল আউয়াল, তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক ও শিক্ষিকা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়া রসূল বিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানসম্মত ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করায় প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা