‘হাজীগঞ্জে কিশোর গ্যাংরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায়’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২১ | ৬:৪০
Link Copied Successfully!

কিশোর গ্যাংরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় রয়েছে হাজিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও অনুষ্ঠানে মাদক, কিশোর গ্যাং, কিশোর চোর ছিনতাইকারী, যানজট ও সিএনজিসহ বোগদাদ বাসগুলোর নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ থানার নবাগত সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি বক্তৃতায় বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী। আমি মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই। এই দুই উপজেলার সাধারণ মানুষের এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সব সময় কাজ করতে আগ্রহী।

ওপেন হাউজ ডে বক্তারা যে কিশোর গ্যাং এবং কিশোর চোরের প্রসঙ্গ তুলে এনেছেন এ বিষয়ে আমরা কাজ করব বলেও তিনি আশ্বস্থ করেন।

ওপেন হাউজ ডে হাজিগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেনের উপস্থাপনায় বক্তৃতা করেন ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশরাফ দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, পৌর শাখার সভাপতি আহসান হাবীব অরুণ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম. সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, কমিউনিটি পুলিশিংয়ের পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তৃতা করেন রেজাউল করিম মিন্টুসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আমন্ত্রিত কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা