লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৯, ২০২০ | ২:০০
Link Copied Successfully!

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে হয়েছে লিবিয়ান মিলিশিয়া বাহিনী।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কি.মি. দক্ষিণে মিজদাহ শহরে ওই অভিবাসীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার মিলিশিয়া বাহিনীর এলোপাতাড়ি গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী নিহত হন। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে দূতাবাসের।

বিজ্ঞাপন

কোনোভাবে প্রাণে বেঁচে বর্তমানে একজন লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপন করে আছেন ওই বাংলাদেশি। সেখান থেকে তিনি দূতাবাসকে জানান, ১৫ দিন আগে বেনগাজী থেকে মরুভূমি পারি দিয়ে কাজের সন্ধানে মানব পাচারকারীরা তাদের লিবিয়ার ত্রিপলি শহরে নিয়ে আসার পথে তিনিসহ মোট ৩৮ বাংলাদেশি মিজদাহ শহরে দুষ্কৃতিকারীদের হাতে জিম্মি হন।

জিম্মি অবস্থায় তাদের অত্যাচার, নির্যাতন করার একপর্যায়ে অপহৃত ব্যক্তিরা মূল অপহরণকারী লিবিয়ান ব্যক্তিকে হত্যা করেন এবং এর জের হিসেবে অন্যান্য দুষ্কৃতিকারীরা আকস্মিকভাবে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে ২৬ বাংলাদেশি নিহত হয়, যাদের মরদেহ মিজদাহ হাসপাতালে রাখা হয়েছে। আহত অন্যান্য বাংলাদেশিরা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত ১১ বাংলাদেশিকে জিনতান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিকেল সেন্টারে (টিএমসি) পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লিবিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত মুখপাত্র সাফা মেশেলি বলেন, আমরা সদ্যই খবরটি জেনেছি এবং আরও বিশদ জানতে চেষ্টা করছি। বর্তমানে আমরা বেঁচে যাওয়া লোকদের সহায়তা করছি।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা