গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড পেলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১ | ১২:০৪
Link Copied Successfully!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছরে বাংলাদেশসহ বিশ্ব পড়েছে অজানা এক মহামারির কবলে। এমন এক মহামারি থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। আর অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেছেন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। সেইসব মানবিক মানুষ এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ও ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল (ওয়াইসিসিআই)।

শনিবার (১৩-০২-২১) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা শিল্প, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি’কে আউডস্টান্ডিং পারফরমেন্স ডিউরিং কোভিড-১৯, সাধারণ, পাওয়ার কাপল এবং আজীবন সম্মননা প্রদান করেন।

‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওর্য়াড-২০২১’ পেলেন জাতিসংঘ এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির চেয়ারম্যান ও পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌঃ মোহাম্মদ হোসাইন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মো. মাহতাবুর রহমান, বেঙ্গল গ্রুপের সহ-সভাপতি জসিম উদ্দিন, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, বিকাশের সিইও কামাল কাদির,বিসিকের চেয়ারম্যান মোস্তাক হোসাইন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফারুক মঈনুদ্দিন আহমেদ এবং সংগীত শিল্পী, অভিনেতা, মডেল তাহসান এ খান, প্রমুখ।

বিজ্ঞাপন

পাওয়ার কাপল এওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. মামুন আল মাহতাব/ প্রফেসর ডা. নুজহাত চৌধুরী, নাভিদ মাহবুব/জারা মাহবুব, ববি হাজ্জাজ/রাসনা ইমাম, তাহসিন আমান/নুসরাত ফিরোজ আমান, মোস্তফা খালিদ পলাশ/ সাজিয়া ইসলাম অন্তন, শেহনাজ সামস/ সিগমা মেহেদী, প্রফেসর ইমরান রহমান/হুমায়রা খান, সালাউদ্দিন চৌধুরী/মাকসুদা চৌধুরী।

আজীবন সম্মাননা পেলেন আব্দুল মোনেম (মরনোত্তর), নির্মাণ শিল্প, নুরুল ইসলাম বাবুল (মরনোত্তর) ব্যবসা, আলী যাকের (মরনোত্তর) সংস্কৃতি, এফ আর খান প্রকৌশল এবং ফরিদা ইয়াসমিন আজীবন সম্মাননা পেয়েছেন সাংবাদিকতায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কামাল উদ্দিন ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান রাজু আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা