রাজ্জাক-নাফিস ক্রিকেট থেকে অবসরে গেলেন

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২১ | ৩:১৬
Link Copied Successfully!

সব ধরনের ক্রিকেট থেকে আজ (শনিবার) অবসর নিলেন বাংলাদেশ ক্রিকেটের আইকনিক তারকা আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। এদিন দুপুরে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) মাধ্যমে তারা দুজন নিজ নিজ ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড় রাজ্জাক-নাফিসকে বিদায় জানিয়েছেন বিসিবির সকল কর্মকর্তারা।

দেশের ক্রিকেটে রাজ্জাক-নাফিসের অবদান কখনো ভুলবেন না টাইগার ভক্তরা। কারণ বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারি আব্দুর রাজ্জাক। তার বর্তমান উইকেট সংখ্যা এখন ৬৩৪। ৫ উইকেট নিয়েছেন ৪১ বার, ম্যাচে ১০ উইকেট ১১ বার। লিস্ট ‘এ’ ক্রিকেটে শিকার করেছেন ৪১২ উইকেট। সেরা বোলিং ইনিংস ১৭ রানের বিনিময়ে ৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত ওভারের খেলায়ও এক সময়ে বাংলাদেশ দল তাকে ছাড়া ভাবা যেত না। তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশের প্রথম দুইশ উইকেট শিকারি তিনিই। এই ফরমেটে ১৫৩ ম্যাচ খেলে নিয়েছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে তার শিকার ২৮ উ্ইকেট। আর ৩৪ টি টোয়েন্টির থলিতে পুরেছেন ৪৪ উইকেট।

বিজ্ঞাপন

এছাড়া শাহরিয়ার নাফিসের ক্রিকেট ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। তিনি ওয়ানডেতে ৭৫ ম্যাচে ৩১.৪৪ গড়ে নামের পাশে যোগ করেছেন ২২০১ রান। সেঞ্চুরি চারটি ও ফিফটি ১৩টি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরির দেখা পান (২০০৬ সালে, জয়পুরে, ১২৩ রান, প্রতিপক্ষ-জিম্বাবুয়ে)। একমাত্র টি টোয়েন্টি থেকে সংগ্রহ করেছেন ২৫ রান। আর নাফিস ২৪ টেস্টে ৪৮ ইনিংসে ২৬.৩৯ রান গড়ে সংগ্রহ করেছেন ১২৬৭ রান। সেঞ্চুরি ১টি ও ফিফটি ৪টি। একমাত্র সেঞ্চুরিটি এসেছিল ২০০৬ সালে, ফতুল্লায়, সফরকারি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্রেট লি, জ্যাসন গিলেস্পি ও শেন ওয়ার্নদের ওমন বারুদে বোলিংয়ের বিপক্ষেও খেলেছিলেন ১৩৮ রানের ঝলমলে এক ইনিংস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা