কচুয়ায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী স্বপনের সমর্থনে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২১ | ১০:৫৩
Link Copied Successfully!

চতুর্থধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সমর্থনে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর বাজারের পল্টন ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এসময় তিনি বলেন, এই বাংলাদেশে বাঙ্গালী জাতি এ যাবৎ যা কিছু পেয়েছে, যা অর্জন করেছে এবং যত উন্নয়ন হয়েছে সকল কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারনে সম্ভব হয়েছে। এ যাবৎ বাঙ্গালী জাতি যা কিছু পেয়েছে তার প্রত্যেকটি পেয়েছে আওয়ামী লীগের সময়ে। আওয়ামী লীগ ব্যাতীত অন্য কোন সরকারের সময় এ দেশের মানুষ কিছু পায়নি। আর বিএনপির শুধু কচুয়া কেন বাংলাদেশের কোথাও কোন প্রকার অস্তিত্ব নেই। তাই আপনাদের প্রয়োজনের তাগিদে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল আলম স্বপনকে সমর্থন করুন।

বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন। তিনি বলেন, জননেত্রী দেশরতœ শেখ হাসিনা সকল দিক বিবেচনা করে আমাকে পুনরায় নৌকা প্রতীকে মনোনীত করেছেন। তাই আপনারা কচুয়া পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কায় সমর্থন করে পুনরায় নির্বাচিত করলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাবো এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানি চিনু, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ডাঃ জেধার ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মজুমদার মিলটন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার প্রমূখ।
পথসভার শেষ পর্যায়ে কেন্দ্রীয় আওয়ামী অনলাইন লীগের সাংগঠনিক সম্পাদক এম এ সালাম প্রধান (দাদা ভাই) ড. সেলিম মাহমুদ ও নাজমুল আলম স্বপনকে রূপার তৈরি নৌাকার ব্যাজ পরিয়ে সম্মাননা জানান।
এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী অনলাইন লীগের সাংগঠনিক সম্পাদক এম এ সালাম প্রধান (দাদা ভাই), কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা