কচুয়ার রাগদৈল উবি ডিজিটাল হাজিরা ও স্কুল অটোমেশন উদ্বোধন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২১ | ৯:১৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল দ্বিমূখী আই.এম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থীদের হাজিরা,নিজস্ব ওয়েবসাইট স্কুল অটোমেশন ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জি.এম আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে ডিজিটাল হাজিরা,অটোমেশন ও ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি.এম আতিকুর রহমান বলেন, রাগদৈল আমার গ্রাম। এ গ্রামের ধুলাবালিতে আমি শৈশবে বেড়ে উঠেছি। এ বিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন তথা এলাকার সার্বিক উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা আমি করেছি। শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ বিদ্যালয়ের আরো একটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মিত হবে।

তিনি আরো বলেন, আমার গ্রামের গৌরব প্রয়াত ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লার স্মৃতি স্মরণীয় করে রাখতে রাগদৈল বাজার থেকে বজরীখোলা সড়কটি মরহুম ওসমান গনি মোল্লার নামে নামকরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মো: রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদা খানম,সমাজ সেবক মিসেস মাকসুদা আতিক রুমা,এস.এম শুভ (সেলিম মজুমদার), সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজী মহসিন,কাজী মোখলেছুর রহমান,রাগদৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল হুদা আখন্দ স্বপন,রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম সফিউল্যাহ,আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান জাহাঙ্গীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধান ও ব্যাংকার কামরুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় রাগদৈল ইসলামী এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপনা পরিচালক মো: ফারুক আহমেদ মজুমদার,ইউপি সদস্য ফরহাদ খান,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান মজুমদার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল ফরাজী,বর্তমান সাধারন সম্পাদক মোশারফ ফরাজী,ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া,নেটিজেনের প্রোগ্রামার রাজীব সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। রাগদৈল বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাগদৈল উচ্চ বিদ্যালয়ের হিসাব খুলে অনলাইনের মাধ্যমে সকল সেবা পাবেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

একই দিনে রাগদৈল-বজুরীখোলা রাস্তায় মরহুম ইউপি চেয়ারম্যান ওসচমান গনি নামে নামকরণ কার্যক্রম উদ্বোধন, বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে জামে মসজিদ পূন: মেরামত ও সাজ-সজ্জা এবং শীতাতপ নিয়ন্ত্রন এবং দৃষ্টি নন্দন বিদ্যালয়ের ফটক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা