কচুয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২১ | ৮:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে সড়ক ও জনপদ বিভাগের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা এখন প্রভাবশালীদের দখলে। সাচার-গৌরিপুর সড়কটি যানবাহনের চলাচলের দিক থেকে খুবই ব্যস্ততম সড়ক ।

স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রভাবশালী মহল সরকারি রাস্তার পাশে ছোট ছোট দোকানঘর তৈরি করে কিছু ব্যবসায়ীদের ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত কয়েক বছর ধরে ওই প্রভাবশালী মহল কিছু ব্যবসায়ীদের কাছে দোকানঘর ভাড়া দেয়ায় যানবাহন,পথচারী ও শিক্ষার্থীরাসহ চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে ।

সরেজমিনে দেখা যায়, সাচার উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিন পাশে শিক্ষার্থী ও জনসাধারনের চলাচলের রাস্তার উপর বেশকিছু টং দোকান নির্মান,সাচার পুলিশ ফাঁড়ির সামনে অবাধে দোকানঘর নির্মান,দক্ষিন বাজার সিএনজি স্ট্যান্ডে বেশ কিছু দোকান ঘর নির্মান করেছে। ফলে যান চলাচল, পথচারী ও সাধারন মানুষ ভোগান্তিতে পড়ে। বিশেষ করে দোকান গুলো রাস্তায় নির্মান করায় এবং রাস্তায় সিএনজি স্ট্যান্ডের কারনে যানযট প্রতিনিয়ত লেগেই থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, আমরা লক্ষ লক্ষ টাকা এডভান্স দিয়ে ব্যবসা পরিচালনা করছি। অথচ কিছু লোকজন কোনো পুঁিজ ছাড়াই আমাদের দোকানের সামনে ব্যাঘাত সৃষ্টি করে দোকান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

এদিকে সাচার বাজারে সড়কে রমরমা বানিজ্য বন্ধ, অবৈধ দোকানঘর ও সিএনজি উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
ইউএনও দীপায়ন দাস শুভ বলেন, সরকারি রাস্তা ও স্কুল সংলগ্ন জায়গায় অবৈধ দোকানপাট নির্মাণ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা