
লাওকোরা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাসেল মজুমদার


আর কয়েক মাস পরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীরা উঠান বৈঠক ও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন।
শুক্রবার হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম রাসেল মজুমদার নির্বাচনী প্রচারণা শুরু করেন। শুরুতেই তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাওকোরা গ্রামের বড় ফকির বাড়ী জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন।
ওইসময় তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, খুব সন্নিকটে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। মাদক সন্ত্রাস ইভটিজিং দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়তে আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সর্বাত্মক সহযোগিতা চাই।


ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আরো বলেন, রাজনীতি হবে প্রতিযোগিতামূলক প্রতিহিংসামূলক নয়। রাজনীতি হবে আদর্শের সাথে আদর্শের প্রতিযোগিতা। মেধার সাথে মেধার প্রতিযোগিতা। সততার সাথে সততর প্রতিযোগিতা। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ চান তিনি।
লাওকোরা বড় ফকির বাড়ী জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদে মুসল্লিদের কে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন লাওকোরা বড় ফকির বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইয়াসিন। মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তারপর চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম রাসেল মজুমদার লাওকোরা গ্রামের হযরত শাহেন শাহ ও আমানত শাহের মাজার জেয়ারত করেন। তরুণ এই প্রার্থী শুক্রবার বিকালে লাওকোরা দক্ষিণপাড়ার বিভিন্ন বাড়ীতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
ওইসময় চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মজুমদারের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


























