মাইজভাণ্ডার শরীফে শিয়া বা খারেজি মতবাদের কোনো স্থান নেই-সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২১ | ১০:৫৪
Link Copied Successfully!

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী বলেছেন, সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি।

মহান আল্লাহ্ তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। বদর, ওহুদ, খন্দক, কারবালার জমিনে, ইসলামের জন্য তারাই রক্ত ঝরিয়েছেন। তাদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের প্রতি মহান আল্লাহ্ অভিসম্পাত দিয়েছেন। অপরদিকে আহলে বায়াতগণের বিরোধিতা ও বিদ্বেষ পোষণকারীরাও পথভ্রষ্ট। শিয়া ও খারেজি মতবাদ দু’টিই ঈমানের জন্য হুমকি। তাই ঈমান ধরে রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আক্বিদাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, স্বার্থান্বেষী একটি গোষ্ঠী মাইজভাণ্ডার শরীফকে প্রশ্নবিদ্ধ করছে। মাইজভাণ্ডার শরীফ শুধু আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অনুসরণই করে না, বরং মাইজভাণ্ডার শরীফই এ দেশের জমিনে সুন্নীয়তের বীজ বপন করেছে এবং শক্ত ভিত্তিতে দ্বার করিয়েছে। ৩১শে জানুয়ারি রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে মইনীয়া যুব ফোরাম মহতিপাড়া শাখা আয়োজিত ২ দিনব্যাপী সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাইজভাণ্ডার শরীফ আহলে বায়াতের দরবার। এখানে শিয়া বা খারেজি মতবাদের কোন স্থান নেই। যারা মাইজভাণ্ডার শরীফকে কলঙ্কিত করতে চায়, তরিক্বা-এ- মাইজভাণ্ডারীয়া এর মাহাত্ম্য, গৌরব, স্বকীয়তা রক্ষার্থে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রধান বক্তা ছিলেন, পীরে তরিকত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। আলহাজ্ব ফজলুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খলিফা আব্দুল কুদ্দুস (আজমান),মাওলানা খায়রুল আমিন চিশতী, মাওলানা ওমর ফারূক নঈমী মাইজভাণ্ডারী, মাওলানা আবদুল মাবুদ আল ক্বাদেরী,মোহাম্মদ মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন,মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আকবর হোসেন রুবেল, প্রচার সম্পাদক, মোঃ শরীফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ দিদারুল হক্ব রিমন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান আপন, সহ-প্রচার সম্পাদক, জাহিদ হাসান শ্যামল, সহ-দপ্তর সম্পাদক, মোঃ সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব