
হাজীগঞ্জে নৌকার সমর্থকরা আশাবাদী, চলছে ভোটের হিসাব-নিকাশ
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ শেষ। এখন চলছে ভোটের হিসাব-নিকাশ। ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের টানা-হেঁচড়া ও হট্টগোলের মধ্যদিয়ে শেষ হলো ভোট গ্রহণ।
নৌকার সমর্থকরা পপুলার বিডিনিউজকে বলছেন, বিজয়ের দ্বারপ্রান্তে নৌকা প্রতীকের মেয়র পদ প্রার্থী আ. স. ম মাহবুব-উল আলম লিপন। তারা আশাবাদী নৌকার জয় হবেই হবে।
এদিকে বিএনপির প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু নির্বাচন বয়কট করবেন বলে সাংবাদিকদেরকে একাধিকবার অবহিত করেন। তবে তিনি দুপুরে সাংবাদিকদের মাধ্যমে সাতটি ভোট কেন্দ্র দখলের অভিযোগ আনেন।


দিনভর দেখা গেছে, এবার পুরুষের চেয়ে নারীরা বেশি ভোট দিয়েছেন। এখানে মোট ভোটার ৪৫ হাজার ৩ জন।


























