
আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে বিএনপির ব্যাপক গণসংযোগ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক ২ বারের মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খান বাচ্চুর পক্ষে প্রচারণা চালিয়েছে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শিক্ষাবিদ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে ৩টায় ১০,১১,ও১২ ওয়ার্ডে রান্ধুনীমুড়ায় ধানের শীষের প্রতীক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করা হয়।


এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, মনির হোসেন ভূইয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান সোহেল, ফয়েজ আহমেদ, সাখাওয়াত হোসেন, মেরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু, জহিরুল ইসলাম, মিজান হালিম, উপজেলা ছাত্রদল নেতা হান্নান তালুকদার, ছাত্রদল নেতা রইফুল ইসলাম, মেহেদি হাসান, মামুন তালুকদার, সাকিব, রেদোয়ান প্রমুখ।


























