
সাঈদ খোকনের একটি মামলা খারিজ
Link Copied Successfully!


আদালত সূত্রে জানা যায়, বাদী কাজী আনিসুর রহমানের মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় খারিজ করেন আদালত। এ ছাড়া অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম তাঁর মামলা আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করেন। এরপর আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেটের মূল ভবনের নকশাবহির্ভূত এবং অবৈধ উপায়ে দোকান বরাদ্দের কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের নামে মামলা করা হয়। পরে গত ৩০ ডিসেম্বর আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।






























