পৌর নির্বাচনে সাহসী ভূমিকায় থাকার প্রতিশ্রুতি দিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২১ | ৫:২৯
Link Copied Successfully!

আর মাত্র ১১ দিন। তারপর ভোটের দিন। নৌকা মার্কায় ভোটার আনতে হাজীগঞ্জ পৌর নির্বাচনে সাহসী ভূমিকায় থাকার প্রতিশ্রুতি দিয়েছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ। সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বাস ভবন প্রাঙ্গনে আয়োজিত যুবলীগের সমাবেশে এই প্রতিশ্রুতি দেয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্ব এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় বক্তৃতা নৌকা প্রতীকের প্রার্থী আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

ওইসময় হাজীগঞ্জ উপজেলা যুবলীগকে উদ্বুত্তকরনে বিভিন্ন পরামর্শ মুলক বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, আওয়ামীলীগ নেতা খালেদুর রব মিঠু, অধ্যাপক মো. সেলিম, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, সাবেক যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মামুন।

বিজ্ঞাপন

এছাড়া যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

সভায় উপস্থিত ছিলেন ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাদী, ৩নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর, ৯নং গন্ধব্যপুর ইউনিয়েনের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা