
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে চতুর্থ ধাপে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ


রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৫৮নং জাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এম.এ হাসেমের উদ্যোগে চর্তুথ ধাপে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক কারীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় বক্তৃতা করেন, ৫নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, ইউনিয়ন আওয়ামী সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, প্রফেসর শামসুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডার সাধারণ সম্পাদক মো. রানা খান, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আবুল হোসেন।
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এম.এ হাসেম(হাসু) বক্তৃতায় বলেন, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের নেতা ৪ বারের সংসদ সদস্য মেজর (অবসর প্রাপ্ত) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশনায় আমার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের পাশে থেকে সহযোগীতায় করে যাচ্ছি। এছাড়াও করোনাকালীন সময়ে খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি।


আমি সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময়ে ব্যাক্তিগত উদ্যোগে সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলাম। আমার স্বপ্ন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এ ইউনিয়নকে উন্নত জনপদ হিসেবে গরে তুলবো। আমি আমার সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো”।
ওইসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ। পরিশেষে অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।


























