
কালোচোঁ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বর্ষিকী।
দিবসটি উদযাপনে সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সিহিরচোঁ মধ্যেপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৩নং কালচোঁ উওর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ হাবিবুর রহমান পলাশ । বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী।


কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক প্রধানীয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হোসেন তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, সাখাওয়াত হোসেন, আবু ইউসুফ, দুলাল মিজি, আবদুল আল মাসুদ, ডা. আব্দুল হাই , শাহজাহান মজুমদার, আবদুল আওয়াল, সিদ্দিকুর রহমান, হেলাল, বাবলু প্রমুখ।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।



























