হাজীগঞ্জে দেবরের সাথে ভাবি লাপাত্তা, থানায় মামলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২১ | ২:০৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে দেবরের সাথে ডাক্তার দেখানোর নাম করে বাড়ীতে ফিরে আসেনি ভাবি। ছয় বছরের শিশু কণ্যা সুরমা মায়ের অপেক্ষায় দিনের পর দিন গুনতে গুনতে প্রায় দেড় মাস ধরে অপেক্ষমান।

ঘটনাটি উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রামড়া রহমতউল্ল্যাহ মিজি বাড়ীর ফতে আলীর পরিবারে এমন চাঞ্চল্য ঘটে। তার দুই ছেলে মো. শাহআলম ও ছোট ছেলে মো. সাগর ।

প্রায় ১০ বছর পূর্বে বড় ছেলে শাহআলম মতলব দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামের শওকত মিয়ার মেয়ে শাহীনুর আক্তারকে শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরই মাঝে তাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সংসারের উন্নয়নের লক্ষে গত ৪ বছর পূর্বে ওমান পাড়ি জমান শাহআলম। বাড়ীতে বাবা, মা, ছোট ভাই সাগরসহ যৌথ পরিবারের মাঝে স্ত্রীকে রেখে যান।

বিজ্ঞাপন

প্রায় দেড়মাস পূর্বে ভাবি শাহীনুরকে ডাক্তার দেখানোর নাম করে ছোট ভাই সাগর (২৫) হাজীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা দেন। সাথে ব্যাগে থাকা বাড়ী নির্মাণের টাকা, চেক বই ও স্বর্ণলংকার নিয়ে আপন দেবরের সাথে সেই যে পাড়ী জমান আর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের বৃদ্ধ বাবা ও মায়ের সাথে মায়ের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে ছিল একমাত্র কন্যা শিশু সুরমা (৬)। শিশুটির মনের অবস্থা চিন্তা করে নানা নানু তাদের বাড়ীতে নিয়ে যায়।

তাদের কন্যার বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

খোজ নিয়ে জানা যায়, দেবর সাগর ও ভাবি শাহীনুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হাজীগঞ্জে বাসা ভাড়া করে থাকছেন।

বিজ্ঞাপন

বড় ভাই শাহআলম টাকা ও স্বর্ণলংকারের হিসাব চাইতে গেলে বিভিন্ন লোক মারপতে ছোট ভাই হুমর্কি দেয় দেশে আসলে দেখিয়ে ছাড়বে।

মা মরিয়ম বেগম, প্রতিবেশী আয়েশা বেগম ও চাচাতো বোন সালমা বলেন, আমরা বুঝে উঠতে পারিনি তারা দুইজন ভিতরে ভিতরে এতো দূর এগিয়ে যাবে। মাস দেড়েক পূর্বে দেবর সাগরকে সাথে নিয়ে হাজীগঞ্জে ডাক্তার দেখানোর নাম করে বাড়ী থেকে যায়। বড় ভাই শাহআলম বাড়ীতে ইট, বালি এনে রেখেছে বিল্ডিং করার জন্য। তারা দুইজন লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বর্তমানে পরিবার, বাড়ী ও সমাজের মূখে কলঙ্ক লাগিয়ে তারা হাজীগঞ্জে বাসা বেধেছে।

এ বিষয়ে ছোট ভাই সাগর এর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আজকাল এসব ঘটনা নতুন কিছু না। আমরা একে অপরে ভালোবেসে বিয়ে করে নতুন সংসারে আবদ্ধ হয়েছি। বড় ভাই প্রাথমিক অবস্থায় মেনে না নিলেও সে আমার ভাই, অবস্যই একদিন না একদিন সে আমাকে ক্ষমা করবে। তবে তাকে আমি কোন ভাবে কোন হুমর্কি বা তার কোন অর্থ হাতিয়ে নেওয়ার চিন্তা করিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা