
হাজীগঞ্জ শ্রমিক লীগের পক্ষ থেকে পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌর নির্বাচনে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালো হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ওইসময় উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ পৌর নির্বাচনে নৌকা প্রতীকের জন্য প্রচারণা ও পৌরবাসীর কাছে ভোট চাইবেন বলে প্রতিশ্রুতি জানান।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী নুর আহম্মদ, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, মো. সেলিম মিয়া, মো. মমতাজ মজুমদার, মামুন মজুমদার, সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম কিরণ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বশির, ৫নং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সভাপতি হানিফ মেম্বারসহ আরো অনেকেই।




























