
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গণসংযোগ
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: রাকিবুল ইসলাম রিপন এর গনসংযোগ চলমান রয়েছে। তিনি পূর্ব থেকেই এলাকার গরীব অসহায় মানুষের সেবা করে চলছেন বলে তার কর্মী ও সমর্থকরা জানান।
জানাগেছে, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী রাকিবুল ইসলাম রিপন নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। তিনি ইতিমধ্যে ভোটারদের সাথে মত বিনিময় ও পথসভা করে চলেছেন।
গত শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকালে গণসংযোগ করাকালীন সময়ে কাউন্সিল প্রার্থী রাকিবুল ইসলাম রিপন বলেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তত দিন মানুষের কল্যানে কাজ করে যাবো। আপনারা হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, আমার এলাকার সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এবং এলাকায় শান্তি, স্বস্তি ও উন্নয়নের রোলমডেল হিসেবে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওইসময় তিনি জনসাধারণের মাঝে কয়েক শতাধিক মার্কস বিতরণ করেন। তরুণ উদীয়মান সমাজসেবক রাকিবুল ইসলাম রিপন সকলের দোয়া-সহযোগিতা ও সমর্থন কামনা করেন।


























