
হাজীগঞ্জে আবারও নৌকা পেলেন জনবান্ধব মেয়র লিপন


হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও নৌকা পেলেন জনবান্ধব পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
বিষয়টি পপুলার বিডিনিউজকে নিশ্চিত করেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
জানা গেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বিষয়টি মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে মুঠোফোনে নিশ্চিত করেন।


শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়। ওই সভায় ৬৪ টি পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই সভায় হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ১২ জনের মধ্যে একজনকে নির্ধারণ করা হয়। বাদ পড়েছেন ১১ জন প্রার্থী।
হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়ে নৌকা পায়নি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা পরিষদ ও পৌর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটাঃ আহসান হাবিব অরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোঃ সেলিম ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আবদুল মান্নান।


























