
মনের ডাইরি ফেসবুক গ্রুপের আয়োজনে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ার সম্মুখে সারাদেশের মনের ডায়েরি ফেসবুক গ্রুপের আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি এই শীতবস্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


মনের ডায়েরি ফেসবুক গ্রুপের এডমিনরা জানান, সারাদেশের তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণের সূচনা হয়।
শুক্রবার বিকাল থেকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, সুয়েটার, মাফলার ও শাল বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন মনের ডায়েরি ফেসবুক গ্রুপের এডমিন মো. রফিকুল ইসলাম, শাহনাজ বাবলী, উমা শর্মা, পলি,আলো স্বপ্ন আলো,শুশীল চন্দ্র রায়, মিঠু সাহা, শাহনাজ লিপি।
এছাড়া মনের ডায়েরি ফেসবুক গ্রুপের হাজীগঞ্জ উপজেলার সদস্য ইউছুফ প্রধানীয়া সুমন, আনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, আরিফুল ইসলাম আরিফ, কিউসি টাওয়ারের মালিক সমীর লাল দত্ত, শিমুলসহ আরো কয়েকজন।



























