হোম কোয়ারেন্টিনে তারকা মিমি ও জিৎ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:১২
Link Copied Successfully!

ভারতীয় বাংলা চলচ্চিত্রের হালের দুই খ্যাতিমান তারকা মিমি ও জিৎ শুটিং শেষ না করেই লন্ডন থেকে ফিরে স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে গেছেন।

কলকাতায় একজন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়ার পর থেকেই সেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। খবর আনন্দবাজার পত্রিকার।

এর মধ্যেই শুটিং বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন টলিউডের অভিনেতা জিৎ ও অভিনেত্রী তথা সাংসদ মিমি।

বিজ্ঞাপন

লন্ডনে শুটিং করতে গিয়ে শোনেন সতর্কতার জন্য বিদেশি বিমান ভারতে আসার ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে, এ কারণে তাই দ্রুত দেশে ফিরেছেন তারা।

বুধবার সকালেই কলকাতায় ফিরেছেন তারা। দুজনেই আপাতত আইসোলেশনে থাকবেন।

কলকাতা বিমানবন্দরে নেমেই মিমি জানিয়েছেন, তিনি আপাতত তার কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করবেন না।

বিজ্ঞাপন

তার বাবার বয়স ৬৫। তাই বাবা-মায়ের সঙ্গেও দেখা করবেন না তিনি। এ কারণেই থাকবেন সেলফ আইসোলেশনে।

মিমি ও জিৎ দুজনেই জানান, লন্ডনে তাদের শুটিং করতে কোনো অসুবিধা হয়নি। তবে হিথরো কিংবা দুবাই বিমানবন্দর এত খালি আগে কখনও দেখেননি বলেও জানান তারা।’

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইয়োরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে কোনো ব্যক্তি ১৮ মার্চের পর আর ভারতে ফিরে আসতে পারবে না।

পুনরায় দেশে ফিরতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আর সেই জন্যই বাধ্য হয়ে গোটা টিমকে চটজলদি ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।

যুক্তরাজ্যের বাকিংহামশায়ার, ‘বাজি’ ছবির শুটিং চলছিল। সেখানেই ছিলেন দুজনে। যাওয়ার আগে মাস্ক পরে ছবিও পোস্ট করেছিলেন মিমি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা