
মকিমাবাদে শিশুকে শ্লীতাহানির চেষ্টার অভিযোগে আটক ১
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামে এক শিশুর সাথে শ্লীলতাহানির চেষ্টায় মাসুদ মিজি (৫০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে।
শিশুর বাবা লিটন বলেন, আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে মাসুদ মিজি। পরে সে আমাদের বাড়ীতে গিয়ে বিষয়টি অস্বীকার করলে পুলিশকে খবর দেয়া হয়।


এদিকে আটককৃত মাসুদ মিজি বলেন, ঘটনাটি পরিকল্পিত ভাবে সাজানো। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়ায় নিজেই লিটনের বাড়ীতে যাই। তারা আমার কথা না শুনেই মারধর করে পুলিশের কাছে তুলে দেয়।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে মাসুদ মিজি ও শিশুকে থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।


























