
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে সচিত্র স্মরণিকা ‘মুক্তি’ প্রকাশিত


মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সচিত্র স্মরনীকা ‘মুক্তি’ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ। তিনি নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে তাঁর প্রতিষ্ঠিত রাবেয়া হামিদ ফাউন্ডেশনের মাধ্যমে এই স্মরণীকা বের (প্রকাশ) করেন।
সোমবার স্মরণীকা মুক্তি’র প্রথম কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়াকে সৌজন্য কপি প্রদানের মাধ্যমে বীর মু্িক্তযোদ্ধা গাজী আলী আহমদ এই স্মরণীকা বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকেও তিনি উপহার সরূপ স্মরণীকার একটি কপি দেন।
স্মরণীকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীণ সময়ের ১১টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম ও ছবি, বীরশ্রেষ্ঠ মুন্সী আ: রউফ জীবন বৃত্তান্ত ও মহান মুক্তিযুদ্ধের সময়কালীন তথ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে খোলা চিঠি, হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহন ও যুদ্ধকালীণ সময়ের বর্ণনা তুলে ধরা হয়।
এ ছাড়াও স্মরণীকায় ১’শ ৫০জন মুক্তিযোদ্ধার ছবি, গেজেটেড ১’শ জন মুক্তিযোদ্ধার নাম ও গেজেট নং’র তালিকা, নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধীস্থল ও উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয়সস্তম্ভ, ধর্মীয় প্রতিষ্ঠাণ হাজীগঞ্জ ঐতিহসাকি বড় মসজিদ ও আলীগঞ্জ হযরত মাদ্দাহঁ খাঁ (রহ:) মাজার গেইটে ছবি তুলে ধরা হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে হাজীগঞ্জের কিছু স্মৃতি উল্লেখপূর্বক উপজেলার মুক্তিযোদ্ধাদের তথ্য-চিত্র তুলে ধরে একটি সচিত্র স্মরণীকা বের করার ইচ্ছে ছিলো। কিন্তু সামর্থ না থাকার কারণে এতোদিতে তা বের করতে পারিনি। অবশেষ মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে একটি স্মরণীকা বের করার উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করি।
তিনি বলেন, অভিজ্ঞতা না থাকায় স্মরণীকায় শব্দ ও বাণানগত বেশ কিছু ভুল রয়েছে। সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সম্মানিত পাঠদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাথে আমাকে মতামত ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন। যেন বেঁচে থাকলে আগামি দিনেও নির্ভুল ও তথ্যবহুল একটি স্মরণীকা বের করতে পারি।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ তিনি নিজেই একজন অস্বচ্ছল ভিটে-মাটিহীন মানবেতর জীবন যাপন করছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। নেই তার বসতবাড়ি। থাকেন অন্যের ঘরে। তার দুই সন্তান প্রতিবন্ধী। অথচ বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত বীর মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ। যার অনেক উদাহরণ রয়েছে।


























