প্রশিক্ষণ খুবই দরকার, পপুলার বিডিনিউজের জন্য শুভকামনা- ওসি আলমগীর হোসেন রনি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২০ | ৫:২৭
Link Copied Successfully!

প্রশিক্ষণ খুবই দরকার। ভালো সাংবাদিকতা করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। পপুলার বিডিনিউজের জন্য শুভকামনা জানিয়ে বক্তৃতা করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি।

তিনি শনিবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজের ভয়েস আর্টিস্ট ও প্রতিবেদকদের নিয়ে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ওইসময় তিনি বলেন, এখানে অনেকেই ভালো মানের সাংবাদিকতা করেন। উপজেলা শহর ক্ষুদ্র। এভাবে ভয়েস আর্টিস্টদের মাধ্যমে এই অঞ্চলের জন্য সংবাদ পরিবেশন করা সত্যিই প্রশংসার দাবীদার।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে হাজীগঞ্জ থানায় এসে সবার আন্তরিকভাবে সহযোগিতা পেয়েছি।

পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজজের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ বিতরণকালে বক্তৃতা করেন প্রশিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ, পপুলার বিডিনিউজের উপদেষ্ঠা আরিফ ইমাম মিন্টু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম, পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শামছু, আহছান উল্লাহ,সহ-সম্পাদক এসএম মিরাজ মুন্সী, ভয়েস আর্টিস্টদের অভিভাবক ফাহিমা আক্তার ও জান্নাতুল ফেরদাউস সুমি।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে প্রশিক্ষণার্থীরা সনদ গ্রহন করেন। ওইসময় নভেম্বর মাসের সেরা প্রতিবেদক হিসেবে হোসেন বেপারী, উপস্থাপনায় শ্রাবণী দাস, ভয়েস আর্টিস্টে অহনা পাটোয়ারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার বিকালে পপুলার বিডিনিউজ কার্যালয়ে ‘অনলাইন সাংবাদিকতা, উপস্থাপনা ও কৌশল’ বিষয়বস্তু নির্ধারণ করে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি সুজন আরিফ।

বিজ্ঞাপন

কর্মশালার শুরুতে পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুর দিকনির্দেশনা প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম।

কর্মশালায় অংশ গ্রহণ করেন কবির আহম্মেদ, পাপ্পু মাহমুদ, মজিব পাটোয়ারী, ইশরাত জাহান ইভা, শ্রাবণী দাস, অহনা পাটোয়ারী, হোসেন বেপারী, ইরিনা ইসরাত প্রাপ্তি, ইশরাত জাহান লাবণ্য, মুনতাহা তীব্র, শাহরিয়ার আহম্মেদ সজিব ও বদিউজ্জামান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা