
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান


মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গা বহরী বাজারে বহাল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপাদী উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ইউনিয়নের বহরী নেছার আড়ং বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। এতে অংশ নেন ইউনিয়নের ব্যবসায়ী, চাকুরিজীবী, দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন পেশার শত শত মানুষ। ব্যানার, ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে বহরী নেছার আড়ং বাজারে মানববন্ধন শেষে ইউনিয়নের আশপাশের এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন,বর্তমান ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান উনিয়নবাসীর সাথে প্রতারণা করে একটি বিশেষ মহলের সাথে আঁতাত করে তিতার ভিটা নামক স্থানে ইউনিয়ন পরিষদটি স্থানান্তরিত করার জন্য পাঁয়তারা করছেন। যেখানে তিনি ইউনিয়ন পরিষদটি করার জন্য পায়তারা করছেন সেটি একটি বিল এবং সেখানে যেতে হলে নৌকা দিয়ে যাতায়াত করতে হবে। দীর্ঘ সত্তর বছর যাবত বহুরী নেছার আড়ং বাজারে অত্র ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে জনগণের সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। ইউনিয়ন পরিষদ ভবন হওয়ার জন্য যতটুকু জমি প্রয়োজন তা দেয়ার জন্য স্থানীয় এলাকাবাসী প্রস্তুত রয়েছে। জনগণের ভোগান্তির সৃস্টি করে কোন অবস্থাতেই বহুরী নেছার আড়ং বাজার থেকে ইউনিয়ন পরিষদ স্থানান্তর করতে আমরা দেব না এবং জনগণও তা মেনে নেবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন এড.নুরে বলম সিদ্দিকী, বহরী নেছার আড়ং বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামাল প্রধান, ইউনিয়ন বিএনপি নেতা শামীম মিয়াজী,ব্যবসায়ী জাফর ছৈয়াল,নয়ন গাজী,মুক্তার হোসেন,আজিজ মেম্বার,ব্যবসায়ী জামাল প্রধান,রিপন প্রধান,শরীফ সরকার,হাফেজ রফিকুল ইসলাম, আমান উল্লাহ রাজা,রুহুল আমিন বকাউল,শামীম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তাদের দাবী একটাই শেষ রক্তবিন্দু শরীরে থাকতে বহরী নেছার আড়ং বাজার থেকে ইউনিয়ন পরিষদ স্থানান্তরিত করতে দেবো না।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসলামের নিকট বহরি নেছার আড়ং বাজারে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে স্মারকলিপি লিপি করা হয় ।




























