
শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালক নিহত
Link Copied Successfully!


শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালক নিহত ও হেলপার আহত হয়েছে৷
মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় উপজেলার কাঁকৈরতলা টু শাহরাস্তি বাজার রোডের বরুলিয়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শাহরাস্তি বাজার অভিমুখি একটি মিনি পিকআপ রাস্তা পার হওয়ার সময় রেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময় চাঁদপুর হতে চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেস এসে ধাক্কা দেয়।
নিহত পিকআপ মালিক ও চালক শাহাদাৎ হোসেনের (৩৮) ৷ হেলপার মোঃ আনোয়ার হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে৷
নিহত চালক শাহাদাৎ উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।





























