বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Reporter
হাজীগঞ্জ ব্যুরো
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ৯:১৩
Link Copied Successfully!

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রোগ জীবাণু ছড়াতে বাধা দেয়, যা শিক্ষার্থীদের সুস্থ রাখে। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশ মানসিক স্বাস্থ্য ভালো রাখে। যা পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাই, শ্রেণিকক্ষ’সহ বিদ্যালয় প্রাঙ্গন প্রাঙ্গণ, বাড়ি-ঘর ও আমাদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অভিভাবক হাসান মাহমুদ, কবির হোসেন, বিল্লাল হোসেন, মনির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হালিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইমান হোসেন, ইয়াকুব আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জোবেদা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, উল্লেখ্য, ডেঙ্গু মশার লার্ভা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সে জন্য নিচু জমি, ফুলের টব বা যেকোনো জায়গায় পানি জমে থাকা রোধ করতে হবে। এজন্য সরকারিভাবে দেশব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা