বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান মিয়াজী

Reporter
হাজীগঞ্জ ব্যুরো
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ৬:২৬
Link Copied Successfully!

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সভাপতি নির্বাচিত হন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভায় অভিভাবক সদস্য হাসান মাহমুদের প্রস্তাবনায় ও মো. বিল্লাল হোসেনের সমর্থনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে মোহাম্মদ হাসান মিয়াজী সভাপতি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

সভাপতি নির্বাচন শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সফলতা কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. মো. আনোয়ার হোসেন।

এসময় অভিভাবক সদস্য মো. কবির হোসেন, মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হালিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইমান হোসেন, মো. ইয়াকুব আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জোবেদা আক্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা