নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ১০:৩৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এসএমসি কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা নাছরিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরকার, সহ-সভাপতি ইখতেখার আলম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অলিউল্লাহ দর্জি, সমাজসেবক আলমগীর সরকার, জাকির হোসেন জুয়েল, শাহজালাল রুবেল, দাতা সদস্য সবুজ মাঝি প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবনির্বাচিত পূর্ণাঙ্গ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা বিদ্যালয়ের কৃতি বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান।

নবনির্বাচিত এসএমসি কমিটির সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন) বলেন, নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশের বিকাশে নতুন কমিটি শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধার ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে জন্য ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে। সংবর্ধিত শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল