চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তি, যানবাহন ভাড়া দ্বিগুণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ১২:২৮
Link Copied Successfully!

টানা দ্বিতীয় দিনের মতো চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট চলছে। এতে যানবাহন চলাচল ও জনজীবন বিপর্যস্ত।

জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। এতে কয়েক হাজার সিএনজি চালক ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন।

এর আগে গ্যাসের চাপ কিছুটা কম থাকলেও মাঝে মাঝে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ কিছুটা সচল ছিল। কিন্তু শুক্র ও শনিবার জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়।

বিজ্ঞাপন

গ্যাস না পাওয়ায় সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। যে কয়টি সিএনজি, বাস ও প্রাইভেটকার চলছে তারা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

শুধু যানবাহন নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসা-বাড়িতেও। গ্যাস না থাকায় নাগরিকদের রান্না-বান্নার জন্য হোটেল বা বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে।

চালক ও সাধারণ মানুষ দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে