মাদক কারবারির সঙ্গে যোগাযোগ: শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ৮:৫৪
Link Copied Successfully!

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ১২ আগস্ট ২০২৬ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

বিষয়টি বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকেলে নিশ্চিত করেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন: এসআই আরিফ হোসাইন, -বিপি নং: ৮০৭১২৩৪ , এএসআই শহীদ উল্লাহ, বিপি নং: ৮৪০৩১১১৪৯১, কনস্টেবল শরিফ উদ্দিন, বিপি নং: ৯৬১৫১৭৮৭৩৭, কনস্টেবল ইসতিয়াক, বিপি নং: ৯৪১৪১৬৯৪৪৪ ও গাড়িচালক নজরুল ইসলাম, বিপি নং: ৮২০১০৮৪১৮।

গেল ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় স্থানীয়দের হাতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি আটক হন। স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস ক্লিপ ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেন স্থানীয়রা।

২৯ জুলাই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শাহরাস্তিসহ চাঁদপুরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ৩০ জুলাই কচুয়া সার্কেলের এএসপি মো. আবদুল হাই চৌধুরী জানিয়েছিলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

পুলিশ সূত্র জানায়, তদন্ত চলাকালে এএসআই শহীদ উল্লাহকে ৩ আগস্ট এবং কনস্টেবল শরিফ উদ্দিনকে ৫ আগস্ট কুমিল্লায় বদলি করা হয়। পরে প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধেই সাময়িক বরখাস্তের আদেশ আসে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা