
শাহরাস্তি থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান
Link Copied Successfully!


শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, ফরিদুল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম আদেল, আব্দুল মান্নান, জেড এম আনোয়ার তোফায়েল হোসেন ইরান, অধ্যক্ষ এমএ আউয়াল।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




























