
শাহরাস্তিতে মাদকসহ ৩ জন ও চুরি মামলায় ১ জন গ্রেফতার


চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে মাদকসহ ৩ জন এবং চুরি মামলায় ১ জনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ওসি মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই মোঃ মাহবুবুল আলম এর নেতৃত্বে টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও আড়ং বাজারে অভিযান চালিয়ে মোঃ সোহাগ (২৪), সাং- আকানিয়া নাছিরপুর, কচুয়া কে ০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার মামলা নং-৯, জি আর-২৫২ রুজু হয়েছে।
ইয়াবাসহ ২ জন গ্রেফতার: একই দিন বোস্তা এলাকায় অভিযান চালিয়ে আবেদ শাহ মেহেদী (১৯), পিতা- শাহ এমরান, সাং- বোস্তা এবং মোঃ রুবেল (৩২), পিতা- বাচ্চু মিয়া, সাং- তারালিয়া কে ০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার মামলা নং-৮, জি আর-২৫১ রুজু হয়েছে।


চুরি মামলায় ১ জন গ্রেফতার: ০৯/০৮/২০২৬ তারিখে এসআই শেখ রায়হানুল ইসলাম অভিযান চালিয়ে নিয়মিত চুরি মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইয়াছিন (২২), পিতা- মোঃ আমির হোসেন, সাং- পিপলকড়া, কচুয়া কে গ্রেফতার করেন। এ ঘটনায় থানার মামলা নং-৭, জি আর-২৫০।
গ্রেফতারকৃত সকলকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।



























