দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ৫:০৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষকরা নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন কাজী, সহ-সভাপতি ফারুক হোসেন মোল্লা এবং পরিচালনা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন কাজী বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন কেবল পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিচালনা কমিটির অন্যতম অগ্রাধিকার হবে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা। নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম,শিক্ষক প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎসাহী সদস্য মাওলানা ইদ্রিস কাজী ও কামরুন নাহার, দাতা সদস্য সেলিম কাজী এবং অভিভাবক সদস্য এমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমান হোসেন, মো. রাজন কাজী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন মতলব দক্ষিণে মানববন্ধনে বক্তাগণ – পেন্নাই সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস চলাচল বন্ধ করে দেয়া হবে শিক্ষার মান উন্নয়ন হলে দেশের মান উন্নয়ন হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু নওগাঁও উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৩ যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা খাদ্যে ভেজাল, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত করছে একটি দল – রিজভী জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান ফরিদগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ, টাইব্রেকারে রোমাঞ্চকর জয় যুব-সেচ্ছাসেবক দলের চাঁদপুরে মাদকসেবী ভাতিজাকে তুলে আনতে গিয়ে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবুরহাট -মতলব সড়কে বাস – সিএনজি সংঘর্ষে চালকসহ হতাহত ৪ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত হয়েছে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান: চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল