ফরিদগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ, টাইব্রেকারে রোমাঞ্চকর জয় যুব-সেচ্ছাসেবক দলের

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ১:০০
Link Copied Successfully!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ ম্যাচ’টি মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা, আর গ্যালারিতে উপস্থিত দর্শকদের ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল ৫–৪ গোলে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রীতি ফুটবল ম্যাচ’টি অনুষ্ঠিত হয় আব্দুল্লাহ ইবনে হান্নানের সৌজন্যে। আয়োজনের অন্যতম উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তিনি নিজেও মাঠে নেমে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর এই অংশগ্রহণ দর্শক ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

বিজ্ঞাপন

খেলা শেষে বক্তব্যে আব্দুল্লাহ ইবনে হান্নান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল বিজয়ের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। আমরা চাই ফরিদগঞ্জের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতায় অংশ নিক এবং একটি সুন্দর, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তরুণদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, সামাজিক মূল্যবোধ এবং সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনাকে ধারণ করে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা