শাহরাস্তিতে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট, ৪ দিনেও টনক নড়েনি কর্তৃপক্ষের

Default User
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২০ | ৯:৩৯
Link Copied Successfully!

শাহরাস্তিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও ব্যবসায়ী এবং তার পুত্রকে পিটিয়ে আহত করার আভিযোগ করেছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ঘর মালিকের বিরুদ্ধে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের ভড়ুয়া গ্রামের হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে ওই ব্যবসায়ীর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মমতাজ সাহেবের বাড়ির মৃতঃ শফিকুর রহমানের পুত্র মোঃ মোরশেদ আলম একই গ্রামের মৃতঃ ফজলুর রহমান ভুঁইয়ার পুত্র ফিরোজ আহাম্মদের মালিকীয় দোকানঘর ভাড়া নিয়ে এমকে জেনারেল ষ্টোর পরিচালনা করে আসছিল। ভাড়ার চুক্তি মোতাবেক ফেরতযোগ্য ৫০ হাজার টাকা টাকা দোকানঘর মালিককে অগ্রীম প্রদান করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে ব্যবসায়ী মোরশেদ আলম ফিরোজ আহম্মেদকে চুক্তিনামার শর্ত অনুযায়ী মার্চ মাসের মধ্যে আগ্রীম নেয়া টাকা ফেরত দিয়ে দোকানঘর বুঝে নিতে বলে।

নির্ধারিত সময়ে ফিরোজ অগ্রীম নেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এদিকে ৬ মাস দোকান বন্ধ থাকার পর অগ্রীমের টাকা ফেরত না পেয়ে মোরশেদ গত সেপ্টেম্বর মাসে পুনরায় দোকান চালু করে। ইতোমধ্যে দোকান মালিক মাসিক ভাড়ার জন্য তাকিদ দিলে গত ১৫ নভেম্বর ভাড়ার টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। নির্ধারিত তারিখে ভাড়ার টাকা প্রদান করতে চাইলে দোকানঘর মালিক ব্যবসায়ীকে গালমন্দ ও হুমকি ধমকি প্রদান করে। ঘটনার দিন সন্ধ্যায় দোকান মালিক, তার পুত্র নাহিদ, একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রিংকু, মৃতঃ গোলাম নবীর পুত্র শরীফ ও মৃতঃ শেখ ফরিদের পুত্র খায়রুল ইসলাম দোকানে এসে কথা বার্তার এক পর্যায়ে মোরশেদকে অতর্কিত হামলা করে। এ সময় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার বাম পা, বাম হাত ও গালে জখম করে।

পিতাকে বাঁচাতে তার পুত্র মিনহাজুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম জানান, সে ও তার পুত্রকে মারধর করার সময় অভিযুক্তরা দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় দোকানে থাকা কম্পিউটার ও গ্লাস ভাংচুর করে ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তারা আমার হাতে থাকা ৮০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট ও ক্যাশ বক্স হতে নগদ ২ লক্ষ টাকা লুটপাট করে।
দোকানঘর মালিক ফিরোজ আহাম্মদ জানান, আমার কাছ হতে দোকান ভাড়া নিয়ে মোরশেদ ১৩ মাস ভাড়া দেয় না। আমি ভাড়ার টাকা চাইতে গেলে সে আমাকে গালমন্দ করে এ ঘটনা সাজিয়েছে। দোকানঘর মালিক হয়েও আমি ভাড়াটিয়ার কাছে জিম্মি। আমার ভাড়ার টাকা না দিতেই সে এসব টালবাহানা করছে।
সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী জানান, উভয় পক্ষ আমার প্রতিবেশী। ঘটনার পর তারা মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছে। এ ঘটনায় মোরশেদ আলম শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা