
শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা


শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও পদত্যাগ দাবির প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় শিক্ষক, অভিভাবক,সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার বলেন,
সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভ তৈরি হয়েছিল।
একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।
এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চলা এই অপপ্রচার ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও অনভিপ্রেত।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিদ্যালয়ের প্রদান শিক্ষক শ্রী নিবাস চন্দ্র ঘোষ বলেন,ভাইরাস রুপে ছড়িয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে
নকলমুক্ত , দূর্নীতিমুক্ত ,ডিজিটাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নাই।তাঁর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ
সচেতন নাগরিক ও অভিভাবকরা বক্তব্যে মন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান।





























