POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬ | সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও পদত্যাগ দাবির প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় শিক্ষক, অভিভাবক,সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
‎রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার বলেন,
‎সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভ তৈরি হয়েছিল।
‎একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।
‎এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চলা এই অপপ্রচার ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও অনভিপ্রেত।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‎
‎বিদ্যালয়ের প্রদান শিক্ষক শ্রী নিবাস চন্দ্র ঘোষ বলেন,ভাইরাস রুপে ছড়িয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে
‎নকলমুক্ত , দূর্নীতিমুক্ত ,ডিজিটাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নাই।তাঁর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‎
‎মানববন্ধনে শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ
‎সচেতন নাগরিক ও অভিভাবকরা বক্তব্যে মন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন